দুপচাঁচিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু





সড়ক দুর্ঘটনাবগুড়ার দুপচাঁচিয়া-মোলামগাড়ী সড়কের দাইমপুর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ মোক্তাদির নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ ডিসেম্বর) বিকালে এ দুর্ঘটনা ঘটে। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু মোক্তাদির দুপচাঁচিয়া উপজেলার দাইমপুর গ্রামের নূর আলমের ছেলে। শনিবার বিকালে শিশুটি বাড়ির কাছে রাস্তার পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এসময় মোলামগাড়ীগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।