নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় বিশ্বজিৎ রায় (৪৫) নামে একজন কারখানা শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২৪ ডিসেম্বর) সকাল ৬ টার দিকে উপজেলার হাটাবো এলাকার আরএফএল কোম্পানির ডিপোর ভিতরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।
নিহত বিশ্বজিৎ রায় মাগুরা জেলার মোহাম্মদপুর থানার রায়খালী এলাকার মন্টু রায়ের ছেলে।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রফিকুল হক জানান, উপজেলার ভুলতা ইউনিয়নের আরএফএল কোম্পানির ডিপোর ভেতরে একটি পিকআপ ভ্যান (নরসিংদী ম- ১১-০১৭৭) বিশ্বজিৎকে চাপা দেয়। পরে সহকর্মীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।