সিরাজগঞ্জে অবৈধভাবে বালু তোলার দায়ে ২ ব্যক্তির দণ্ড

67

সিরাজগঞ্জ সদর উপজেলার চর ছোনগাছা ও শালুয়াভিটায় অবৈধভাবে বালু তোলার দায়ে দুই ব্যক্তিকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হলো- চর শৈলাবাড়ি গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আব্দুল মতিন (৩৩) ও চর ছোনগাছা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মো. আব্দুলাহ শেখ (৩২)।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) জেলা সদর থানার ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালতে দুজনের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এরপর দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান জানান, দীর্ঘদিন থেকেই সদর উপজেলার চর ছোনগাছা ও শালুয়াভিটায় অবৈধভাবে বালু উত্তোলন করার খবর পাওয়া যাচ্ছিলো। সোমবার বিকালে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে দুজনকে আটক করে ভূমি ব্যবস্থাপনা আইনে জরিমানাসহ কারাদণ্ড প্রদান করা হয়।