ঝিনাইদহ-৩ আসনের ধানের শীষের প্রার্থী ও তার স্ত্রী গ্রেফতার

গ্রেফতার ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা মতিয়ার রহমানঝিনাইদহ-৩ আসনের (কোটচাঁদপুর-মহেশপুর) ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা অধ্যাপক মতিয়ার রহমান (৬৫) ও তার স্ত্রী নাজমা রহমানকে (৫৫) নাশকতার মামলায় ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ ডিসেম্বর) ভোরে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, জেলার মহেশপুরসহ বিভিন্ন থানায় পুলিশের ওপর হামলার পরিকল্পনা, আওয়ামী লীগের নির্বাচনি কার্যালয়ে বোমা হামলাসহ ২৭ টি মামলা রয়েছে জামায়াত নেতা মতিয়ার রহমানের বিরুদ্ধে। মতিয়ার রহমানের স্ত্রীর বিরুদ্ধেও থানায় মামলা রয়েছে। এরই প্রেক্ষিতে দীর্ঘ তল্লাশির পর ঢাকা থেকে ভোরে তাকে ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২টি ল্যাপটপ, ৭ ট মোবাইল ফোন উদ্ধার করা হয় যা নাশকতার কাজে সে ব্যবহার করতো।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের ঝিনাইদহে আনার প্রক্রিয়া চলছে।