এ ঘটনায় চাঁদপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাহবুব আলম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।
তবে পুলিশের এই দাবি নাকচ করে দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব। তিনি জানান, গাড়িটি জব্দ করা হয় মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকাল চারটের দিকে যশোর শহরের বাবলাতলা এলাকা থেকে। তার ড্রাইভার ঘোপ এলাকার একটি প্রেস থেকে নির্বাচনি পোস্টার নিয়ে বাঘারপাড়ার দিকে আসছিলেন। পুলিশ তাকেই খুঁজছিল। না পেয়ে ড্রাইভারকে আটক করেছে। জাল টাকার বিষয়টি সাজানো নাটক।
আটক আলমগীর শেখ বাঘারপাড়া উপজেলার ইন্দ্রা মধ্যপাড়া এলাকার তকব্বর শেখের ছেলে।
যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানান, ‘ড্রাইভার আলমগীর ওই টাকা নির্বাচনের কাজে ব্যয় হবে বলে পুলিশের কাছে স্বীকার করেছে। আটককৃতকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’