গ্রেফতারকৃতরা হলেন, নাচোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুরুল হোদা (৫০) ও পৌর বিএনপির সাবেক ছাত্রদল সভাপতি হামিদুর রহমান মুকুল (৩৮)। বৃহস্পতিবার বিকালে নাচোল উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে থেকে তাদের আটক করা হয়।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আটককৃতরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের প্রতারিত করে জাল টাকার বিনিময়ে ভোট কিনছিলেন। এ সময় পুলিশের টহল দল নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় তল্লাশি চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ২৫ হাজার জাল টাকা ও ১০ হাজার আসল টাকা জব্দ করা হয়।’
তিনি আরও জানান, ‘তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নাচোল থানায় মামলা দায়ের করা হয়েছে।’