যমুনায় ২ স্পিডবোটের সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ৩

মানিকগঞ্জ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে প্রায় ২৫ বছর বয়সের এক অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন আরও ৩ জন।  

শুক্রবার (২৮ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, স্পিডবোট দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে। এ ঘটনায় এখনও আরও ৩ জন নিখোঁজ রয়েছে বলেও জানা গেছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।

প্রসঙ্গত, শিবালয়ের আরিচা থেকে পাবনার কাজিরহাটে যাত্রী নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।