বাগেরহাট পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম মুক্ত দাবি করেন, ‘শনিবার রাতে নেতাকর্মীরা অফিসটি বন্ধ করে বাড়িতে যায়। রাত সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা অফিসটিতে অগ্নিসংযোগ করে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বিএনপি-জামায়াত চক্র এ ঘটনা ঘটিয়েছে।’
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ( ডিএডি) মাসুদ সরদার জানান, ‘আগুনের খবর পেয়ে বাগেরহাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘শনিবার রাতের কোনও এক সময়ে দুর্বৃত্তরা আওয়ামী লীগের একটি নির্বাচনি কার্যালয়ে আগুন দেয়। পুলিশ তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।’