জেলার ১৩টি উপজেলা থেকে ৬টি সংসদীয় আসনের ৭৯১টি কেন্দ্রে এসব সরঞ্জাম পৌঁছানো হবে। দিনাজপুর জেলার মোট ৭৯১ কেন্দ্রের মধ্যে ৬৮০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের জন্য জেলার ৬টি সংসদীয় আসনে গুরুত্বপূর্ণ ও সাধারণ কেন্দ্রগুলোতে মোট ১১ হাজার ২০৩ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ভোটকেন্দ্রে ও টহল দায়িত্ব পালন করবেন। প্রত্যেকটি ভোট কেন্দ্রে ২ জন অস্ত্রধারী ও ৮ জন লাঠিয়াল মিলে ১০ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবে। এর মধ্যে ৬ জন পুরুষ ও ৪ জন মহিলা রয়েছে। তালিকাভুক্ত কেন্দ্রগুলোর মধ্যে সাধারণ কেন্দ্রে একজন অস্ত্রধারী পুলিশ সদস্য এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২ জন অস্ত্রধারী পুলিশ সদস্য থাকবে। এছাড়া টহল ডিউটিতে বিজিবির ১ হাজার ২৩০ জন সদস্য, র্যাব ১১২ সদস্য, সেনাবাহিনীর প্রায় ২০০ সদস্য, পুলিশের ১ হাজার ৭৫১ জন সদস্য দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তার জন্য ভোটের দিনে ৩১ জন নির্বাহী ম্যাজিস্টেট এবং ১৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভোটকেন্দ্র এলাকাগুলোতে দায়িত্ব পালন করবেন।