শনিবার (২৯ নভম্বের) দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ হারুন তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মঞ্জুর কাদের, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এম এ হক প্রমুখ।
এদিকে সকাল থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আইনশৃঙ্খলা বাহিনী নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনের ব্যালট বাক্স ও ব্যালট পেপারসহ বিভিন্ন নির্বাচনি সরঞ্জামাদি পাঠানো শুরু করেছে। প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে আনসার ও পুলিশ সদস্যরা এসব সামগ্রী বিভিন্ন কেন্দ্রে নিয়ে গিয়ে ভোট গ্রহণরে প্রস্তুতি নিচ্ছে।