শনিবার (২৯ ডিসেম্বর) রাতে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন দীদার বখত।
তিনি জানান, তিনি ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বার্তা পেয়েছেন। একই বার্তা তিনি পেয়েছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কাছ থেকেও। তাদের উপদেশ অনুযায়ী তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন বলে ঘোষণা দেন। একই সঙ্গে তিনি ও তার দল মহাজোট প্রার্থী মুস্তফা লুৎফুল্লাহকে সমর্থন দিয়েছেন বলে জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহাজোট প্রার্থী অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও ১৪ দলের সভাপতি মুনসুর আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা জাতীয় পার্টি সভাপতি শেখ আজহার হোসেন, সম্পাদক আশরাফুজ্জামান আশুসহ দুই দলের নেতারা।