বাগেরহাট-৩ আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচন বর্জন

বাগেরহাটবাগেরহাট-৩ ( মংলা ও রামপাল) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং জামায়াত জেলা নায়েবে আমির মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। রবিবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় বাংলা ট্রিবিউন প্রতিনিধিকে ফোন করে তিনি এ তথ্য জানান।
তিনি বাংলা ট্রিবিউনকে জানান, ‘আমি নির্বাচন বর্জনের ঘোষণা করলাম। দুপুর দেড়টায় আমি সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবো।’ এসময় তিনি নির্বাচন সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে না বলে অভিযোগ করেন।