একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে মোট ১০০টি কেন্দ্রের মধ্যে ২০টি কেন্দ্রের ফল ঘোষণা করেছে রিটার্নিং অফিস। এর মধ্যে নৌকার প্রার্থী পেয়েছেন ৪৪ হাজার ০১১ ভোট এবং ধানের শীষের প্রার্থী শাজাহান চৌধুরী পেয়েছেন ১ হাজার ৬৩৬ ভোট।
এদিকে, বেসরকারিভাবে এই ফলাফলের কথা জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান। তিনি দাবি করেন, কোনও কেন্দ্র কোনও প্রার্থীর এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি এমন অভিযোগ পাওয়া যায়নি। পাশপাশি কোনও এজেন্টকে মারধরের অভিযোগও পাওয়া যায়নি। কোনও প্রার্থী এজেন্ট না দিয়ে সেখানে কিছুর করার থাকে না।
উল্লেখ্য, কক্সবাজার-৪ ( উখিয়া-টেকনাফ ) আসনে একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের ২ লাখ ৬৬ হাজার ১৪৬ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩২ হাজার ১ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৪ হাজার ১৪৫ জন। এ আসনের ১০০টি ভোটকেন্দ্র রয়েছে। তার মধ্যে টেকনাফ উপজেলার একটি পৌরসভা ও ৬ টি ইউনিয়নের ৫৫ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৪ হাজার ৪০৬ জন। এরমধ্যে টেকনাফে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৬২১ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ৭৩ হাজার ৯৯ জন। এ আসনে ৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন আ.লীগের সংসদ সদস্য আবদুর রহমান বদির স্ত্রী শাহীন আক্তার (নৌকা), বিএনপির সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী (ধানের শীষ), জাতীয় পার্টির (এরশাদ) আবুল মনজুর (লাঙ্গল), বাংলাদেশ মুসলিম লীগের সাইফুদ্দিন খালেদ (হারিকেন), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ শোয়াইব (হাতপাখা) ও ইসলামী ঐক্যজোটের রবিউল হোসাইন (মিনার)।