যশোর-৩ আসনে কাজী নাবিল আহমেদ বিজয়ী

Jessore-3--Joyযশোর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী কাজী নাবিল আহমেদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে তিনি ৩ লাখ ৬১ হাজার ৩৩৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩১ হাজার৭১০ ভোট। জেলা রিটার্নিং অফিসার এ ফল ঘোষণা করেন।

এ নিয়ে টানা দ্বিতীয় মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হলেন কাজী নাবিল আহমেদ।