নিহত শ্রমিক মোস্তাফিজার রহমান দিনাজপুর জেলার মধ্যপাড়া পাইকারপাড়া এলাকার একরামুল হকের ছেলে। মধ্যপাড়া পাথর খনিতে তিনি সাহায্যকারী কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
আবু তালেব ফারাজি জানান, শনিবার সন্ধ্যার দিকে মোস্তাফিজার রহমান খনির ১০নং স্টোপে বিস্ফোরক লাগানোর কাজ করছিলেন। এ সময় পাথর সরে গিয়ে সেখানে দুর্ঘটনা ঘটলে গুরুতর আহত হন মোস্তাফিজার রহমান। পরে তাকে মধ্যপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এতে তার অবস্থার উন্নতি না হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টার দিকে তিনি মারা যান।