এলাকাবাসী ও পুলিশ জানায়, গৃহবধূ শাহানাজ আক্তারের সঙ্গে একই গ্রামের নূরুল ইসলামের ছেলে ফরহাদ মিয়ার প্রায় ছয় মাস ধরে পরকিয়া প্রেমের সম্পর্ক চলছিল বলে অভিযোগ ওঠে। এ নিয়ে প্রায় সময়ই স্বামী-স্ত্রীর সংসারে ঝগড়া-বিবাদ লেগে থাকতো। সোমবার সকালে কথিত প্রেমিক ফরহাদ মিয়ার সঙ্গে আবারও মোবাইল ফোনে কথা বলেন গৃহবধূ শাহানাজ আক্তার। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী এরশাদুল ইসলাম ছুরি দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে স্ত্রী শাহানাজকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে পলাশ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকিয়া সম্পর্কের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী এরশাদুল ইসলাম ও ফরহাদ মিয়াকে আটক করা হয়েছে। গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’