পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে মোফাজ্জল হোসেনের বাড়িতে একদল ডাকাত ডাকাতির উদ্দেশে হামলা চালায়। এসময় ডাকাতদের উপস্থিতি টের পেয়ে পরিবারের সদস্যরা বাধা দিলে ডাকাতরা তাদের এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করে। ডাকাতের ছুরির আঘাতে মোফাজ্জেলের ভাগ্নে সিদ্দিকুর রহমান ঘটনাস্থলেই নিহত হন এবং আরও পাঁচ জন সদস্য আহত হন।
পুলিশ সুপার লিমন রায় বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। লুট হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।