যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আনসার উদ্দিন জানান, গত ৬ জানুয়ারি মণিরামপুর উপজেলার খেদাইপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে তৃতীয় শ্রেণির ছাত্র তারিফ নিখোঁজ হয়। এরপর তারিফের বাবার কাছে মুক্তিপণ চেয়ে ফোন করলে তিনি ৭ জানুয়ারি থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ অপহরণকারীদের দেওয়া বিকাশ নাম্বারের মাধ্যমে অপহরণকারী বিল্লালকে শনাক্ত করে। এরপর তার দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার রাতে তারিফকে উদ্ধারে সাতনল এলাকায় যায় পুলিশের একটি টিম। এসময় অপহরণকারী চক্রের অপর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি শুরু করে। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এসময় অপহরণকারী চক্রের গুলিতেই নিহত হয় বিল্লাল। এছাড়া ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।
তিনি আরও জানান, পরবর্তীতে ভোর রাত ৪টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্য মতে খেদাইপুর কালভার্টের নিচ থেকে অপহৃত শিশু তারিফের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।