বুধবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ক্যামেলিয়া ফেরিতে যাত্রার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ভবিষ্যতেও সফল হবে না বলে বিশ্বাস করি। তারা যদি আইনি পথে যায় তাহলে আমলা লিগ্যাল ব্যাটল করবো, যদি রাজনৈতিক আন্দোলনে যায়, তাহলে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। তারা যদি সহিংসতা ও নাশকতার পথে যায় তাহলে পরিস্থিতি মোকাবিলায় জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।"
তিনি বলেন, ‘বিরোধী দলের কর্মসূচি, আচরণ এগুলো তাদের নিজস্ব ব্যাপার। নির্বাচন নিয়ে তারা আইনসঙ্গতভাবে যেকোনও ধরনের কর্মসূচি দিতে পারে। আপত্তি নেই। আন্দোলন যদি সংহিসতার পথে যায় তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে।"
তিনি আরও বলেন, "আমরা যাচ্ছি একটি শুভ কাজে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে। নতুন মন্ত্রিসভা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে গিয়ে শ্রদ্ধা জানাবে ও ফুল দেবে। নতুন মন্ত্রিসভা কী করবে, আগামী দিনের কর্মসূচি কী, সেটা এখান বড় বিষয়।"
এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নতুন মন্ত্রিসভার সদস্যদের। ফেরি দিয়ে যাওয়ার পথে নির্মাণাধীন পদ্মা সেতুর কাজ দেখেন নতুন মন্ত্রীরা।