মোংলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন বুধবার (৯ জানুয়ারি) জানান, ‘বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার উপমন্ত্রী হয়ে আমাদের মাঝে আগামীকাল বৃহস্পতিবার আসছেন। তাই তাকে বরণ করতে একটু বাড়তি আয়োজন করা হচ্ছে। উপমন্ত্রী হাবিবুন নাহার এমপিকে এদিন মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের মাঠে সর্বস্তরের মানুষের পক্ষ থেকে সংবর্ধনাও দেওয়া হবে। এছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও তাকে শুভেচ্ছা জানানো হবে।’
মোংলা প্রেস ক্লাবের সভাপতি এইচ এম দুলাল জানান, ‘আমাদের এমপি উপমন্ত্রী হয়ে মোংলায় আসছেন, সেজন্য তাকে শুভেচ্ছা জানাতে আমাদের সংগঠন থেকেও প্রস্তুতি নেওয়া হয়েছে।’
গত সোমবার (৭ জানুয়ারি) বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে শপথ নেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের স্ত্রী ও বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার। এর আগে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন নতুন উপমন্ত্রী হাবিবুন নাহারের স্বামী খুলনা সিটি মেয়র তালকুদার আব্দুল খালেক।