আটককৃতরা হলো, হিলির উত্তরবাসুদেবপুর গ্রামের মৃত জাফর উদ্দিনের ছেলে মনির হোসেন (৩৬), একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে গোলাম মাবুদ টুকু (৩৫), ধরন্দা এলাকার আজমত মোল্লার ছেলে শরিফ উদ্দিন মোল্লা (৩৪), হিলির সিংড়াপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে আব্দুস সালাম (৩৭), নবাবগঞ্জ উপজেলার শেরনগর গ্রামের মৃত মনোয়ার হোসেনের ছেলে আজিজুল ইসলাম (২৮)।
ওসি আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, হাকিমপুর থানা পুলিশের বিশেষ একটি টিম রবিবার ভোরে হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এসময় ওয়ারেন্টভুক্ত পলাতক ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এদিকে পুলিশের আরেকটি টিম হিলির ডাঙ্গাপাড়া এলাকার ঘনশ্যামপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে আজিজুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তার কাছ থেকে ১ কেজি ৬শ’ গ্রাম তরল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাদের সকলকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।