পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে জলিল ও তার বড় ভাই সেকান্দর আলী ফজরের নামাজ পড়তে মসজিদের উদ্দেশে বের হন। এসময় নকলা থেকে নালিতাবাড়ীগামী সার বোঝাই একটি ট্রাক মহাসড়কে তাকে চাপা দেয় এবং ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই জলিলের মৃত্যু হয়। ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়ে যায়।
ওসি আবুল খায়ের বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’