তিনি বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাতে পঞ্চগড় জেলার বোদা ধানহাটি মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, ‘যে আস্থা ও বিশ্বাস নিয়ে প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন সততা, নিষ্ঠা ও কর্মের মাধ্যমে সেই আস্থার মর্যাদা রাখতে চাই। রেল প্রশাসনকে দুর্নীতিমুক্ত করে একটি আধুনিক মানের রেল ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চাই।’
বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজার সভাপতিত্বে সংবর্ধনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, দেবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসনাৎজ্জামান চৌধুরী জজ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেলিনা প্রধান, বোদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি, জাসদ নেতা এমরান আল আমিন, মন্ত্রী সুজনের পুত্র কৌশিক নাহিয়ান নাবিদ, রবিউল আলম সাবুল, জামিউল হক, ইউপি চেয়ারম্যানরাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গণসংবর্ধনা অনুষ্ঠানে বোদা সরকারি পাথরাজ কলেজ, বোদা মহিলা মহাবিদ্যালয়, বোদা সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ, বোদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজ, বোদা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, বোদা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, বোদা প্রেসক্লাব, এনজিও ফোরাম, বোদা মুজিব ইন্দিরা কলেজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন মন্ত্রীকে ফুলেল সংবর্ধনা প্রদান করে।
এর আগে বোদা উপজেলা পরিষদ সভাকক্ষে বোদা উপজেলা প্রশাসন সংবর্ধনা ও সম্মাননা প্রদান করে।