অপহৃতদের মধ্যে দুজনের নাম মো. আনছার ও মো. জমির। অপর দুজনের নাম জানা যায়নি।তাদের সবার বাড়ি কক্সবাজারের চকরিয়ায়।
স্থানীয়রা জানান, এই চার বাঙালি কাঠুরিয়া রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের পানতলা এলাকায় গাছ কাটতে গেলে কিছু উপজাতীয় সন্ত্রাসী অস্ত্রের মুখে তাদের অপহরণ করে নিয়ে যায়।
এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা অপহরণের খবর পেয়েছি। ঘটনাস্থলে সেনাবাহিনী গেছে।’