শুক্রবার (২৬ জানুয়ারি) সংঘটিত এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা-মা এনায়েতপুর থানায় লিখিত অভিযোগ করলেও মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের অনুরোধে পরে তা প্রত্যাহার করে নেন। বিকালে পরিচালনা পর্ষদের জরুরি সভায় ডা. আলমগীর মণ্ডলকে বরখাস্ত করা হয় বলে এনায়েতপুর থানার পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বাংলা ট্রিবিউনকে জানান।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন বলেন, ‘অভিযুক্ত শিক্ষক বরখাস্ত হওয়ায় শিক্ষার্থীরা বাবা-মা শেষপর্যন্ত মামলা করেননি।’
এ ঘটনা সম্পর্কে অধ্যক্ষ প্রফেসর ডা. সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি কিছু বলতে রাজি হননি। কলেজের পরিচালনা পর্ষদের পরিচালক (ট্রাস্টি) ডা. ইউসুফ আলীর অনুমতি ছাড়া এ বিষয়ে কিছু বলতে পারবেন না বলে তিনি জানান। পর্ষদ পরিচালক (ট্রাস্টি) ডা. ইউসুফ আলীর মোবাইল ফোনে শনিবার বারবার কল করে বন্ধ পাওয়া যায়।
এনায়েতপুরের পীর সাহেবের পাবলিক রিলেশন অফিসার মাহফুজুর রহমান বলেন, ‘বিষয়টি মীমাংসা করে পর্ষদ পরিচালক (ট্রাস্টি) ডা. ইউসুফ আলী স্যার বিদেশে গেছেন।’