অভিযান চলাকালে সামনের দরজা আটকে ভেতরে কোচিং কার্যক্রম, আবার কোথাও মেডিক্যাল কোচিংয়ের নামে দশম শ্রেণির শিক্ষার্থীদের কোচিং করানোর সময় হাতেনাতে ধরে ফেলেন ভ্রাম্যমাণ আদালত।
প্রথম দিনের অভিযানে কোচিং সেন্টারগুলোর কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়ে আগামী এক মাস কোচিং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এ সময় অভিভাবকদেরও আগামী এক মাস তাদের সন্তানদের কোচিং সেন্টারে না নিয়ে যাওয়ার অনুরোধ করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী বাংলা ট্রিবিউনকে জানান, সরকারি ঘোষণায় নির্দিষ্ট কোনও কোচিং সেন্টার নয়,সকল কোচিং সেন্টার একমাস বন্ধের নির্দেশনা রয়েছে। আগামী এক মাস সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে এবং এই নির্দেশনা অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।