প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবককে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার আইডিয়াল মোড়ে বালিভর্তি একটি ট্রাক চাপা দিয়ে চলে যায়। আবদুর রশীদ নামে এক পোশাককর্মী তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক এবি সিদ্দিক জানান, ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে বড় ধরনের একাধিক ক্ষত ছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বুধবার দুপুরে সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃতদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে।