চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। রাইয়ানের বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানায়নি পুলিশ।
ওসি নিজাম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) আফছার উদ্দিন রুবেলের সঙ্গীয় ফোর্সের নেতৃত্বে ওই যুবককে আটক করি। তার মোবাইলে আপত্তিকর কিছু ভিডিও পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এরপরই বিস্তারিত জানানো হবে।