নিহত রকিবুল উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে।
হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান জানান, শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার কুলবাড়িয়া বাজার থেকে একটি পাখিভ্যানে করে ডেকোরেটর ব্যবসায়ী রকিবুল অন্যদের সঙ্গে সাতব্রিজের দিকে যাচ্ছিলেন। পথে আরশিনগর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধু ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে রকিবুল ইসলাম নিহত হন। আহত হন আরও দুই জন।
আহতরা হলেন-উপজেলার বোয়ালিয়া গ্রামের ওমর আলীর ছেলে জাফিরুল ইসলাম (৩৫) ও কুষ্টিয়া জেলার ইবি থানার শংকরদিয়া গ্রামের জহুরুল ইসলাম (৩০)।
আহতদের উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে জাফিরুলের অবস্থা আশঙ্কাজনক হওযায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।