রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের ঠ্যাংঝারা কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আসাদুল হক বাউরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নবীনগর এলাকার মতিয়ার রহমান কদমার ছেলে।
বাউরা ইউনিয়নের ৫নং ইউপি সদস্য মোজাম্মেল হক জানান, শনিবার ভোরে বাউরা সীমান্তের মেইন পিলার ৮০২ নম্বর এলাকার সানিয়াজান বেইলি ব্রিজের নিচ দিয়ে একদল গরু ব্যবসায়ী ভারত থেকে ফেরার পথে বিএসএফ টহল দলের সামনে পড়ে। এসময় বিএসএফ গুলি ছুড়ে। অন্যরা পালিয়ে যেতে পারলেও গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান আসাদুল হক। পরে নিহতের মরদেহ ভারতীয় নিউ কুচলিবাড়ী বিএসএফ ক্যাম্পের সদস্যরা উদ্ধার করে নিয়ে যায়।
কমান্ডার রফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফের কাছে চিঠি পাঠানোর প্রস্তুতি চলছে। বৈঠকে ঘটনার কারণ জানতে চাওয়া হবে।’