নিহত ট্রাকচালক জুয়েল গোপালগঞ্জ সদরের বাবুরগাতি এলাকার এস কে সরদারের ছেলে এবং চালকের সহকারী সাব্বির একই নান্টু সরদারের ছেলে। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা ।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে নাওটানা এলাকায় গাজীপুরগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক জুয়েল নিহত হন। ট্রাকের হেলপার সোহানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর কাভার্ডভ্যান চালক পালিয়ে যায়।