সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফারুক আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মুক্তারপুর এলাকায় অবৈধ কারেন্ট জাল ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় খান ফিশিং নেট ফ্যাক্টরি থেকে ১৫ লাখ মিটার কারেন্ট জাল ও পাঁচ হাজার দুইশত ববিন জব্দ করা হয়। এছাড়া বিপুল পরিমাণ জাল তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। অভিযান শেষে ধলেশ্বরী নদীর পাড়ে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।