খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার সোনার বারসহ শাহাবুদ্দিন নামে একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোনাসহ আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বিপুল পরিমাণ সোনাসহ এক পাচারকারী বেনাপোল বাজার থেকে পুটখালি সীমান্তের দিকে যাচ্ছে। এ সংবাদের ভিত্তিতে পুটখালি বিজিবি ক্যাম্পের একটি টহল দল পুটখালির মসজিদ বাড়ি পোস্ট এলাকায় অভিযান চালায়। এ সময় শাহাবুদ্দিন নামে একজন সোনা পাচারকারীকে পালসার মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে মোটরসাইকেলে তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১৭টি সোনার বার পাওয়া যায়।