বগুড়া প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবে নবনির্বাচিত ও বিদায়ী কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন মিন্টুর সভাপতিত্বে সভায় নব-নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আব্দুস সালাম বাবুর সঞ্চালনায় এ সভায় বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, পুনরায় নির্বাচিত সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, নব-নির্বাচিত সহ-সভাপতি আব্দুল মোত্তালিব মানিক, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শফিউল আজম কমল। উপস্থিত ছিলেন নব-নির্বাচিত সহ-সভাপতি জিএম সজল, নাজমুল হুদা নাসিম, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান রানা, এসএম কাওছার, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জেএম রউফ, ক্রীড়া সম্পাদক জাফর আহমেদ মিলন, পাঠাগার সম্পাদক সাইফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য রেজাউল হাসান রানু, সাজেদুর রহমান সিজু, তোফাজ্জল হোসেন, আব্দুর রহিম, সাজ্জাদ হোসেন পল্লব, সবুর আল মামুন, মেহেরুল সুজন, বিদায়ী কমিটির কোষাধ্যক্ষ কমলেম মোহন্ত সানু, নির্বাহী সদস্য আব্দুর রহমান টুলু, দৈনিক করতোয়ার ফটোগ্রাফার শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
সভায় বক্তারা প্রেসক্লাব ভবন নির্মাণ, সাংবাদিকদের সার্বিক কল্যাণসহ বগুড়াকে আরও সামনের দিকে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।