কোস্টগার্ডের সহকারী পরিচালক (গোয়েন্দা) লেফটেন্যান্ট কমান্ডার এম হামিদুল ইসলাম স্বাক্ষরিত এক ক্ষুদেবার্তায় জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা টেকনাফ উপজেলার কেকে খালের দক্ষিণ পাশে ট্রানজিট জেটিঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া জাইল্যার দ্বীপ এলাকায় মাটিতে পুঁতে রাখা অবস্থায় আরও ২০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে তিন কোটি টাকা। এসব ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।