গত বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সোনিয়া খাতুন আম্বিয়াকে নিজ বাড়িতে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া যায় তার স্বামী শাহজাদপুরের ঘোড়শাল গ্রামের আবুল কালামের বিরুদ্ধে। এ ঘটনায় সোনিয়ার বাবা শাহ আলম বাদী হয়ে শাহজাদপুর থানায় ১১ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। মামলা হলেও আসামিদের গ্রেফতার না করে কালক্ষেপন ও গড়িমশি করছে শাহজাদপুর থানা পুলিশ– প্রতিবাদ সমাবেশে এমন অভিযোগ করেন বক্তারা ও ভিকটিমের স্বজনরা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন– সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, আওয়ামী লীগ মনোনীত উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী সঞ্জিত কুমার কর্মকার, যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন খান, যুবদল সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক পিএম রাসেল রানা, ইউপি সদস্য জালাল উদ্দিন, সোনিয়ার মা জুলেখা খাতুন, সাংবাদিক এম আতিকুল ইসলাম বুলবুলসহ অন্যরা। কর্মসূচি পালন শেষে আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপিও প্রদান করা হয়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) শাহজাদপুর থানার উপ-পরিদর্শক সামিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশ আসামিদের খুঁজছে।’
থানা পুলিশের বিরুদ্ধে গড়িমশির অভিযোগের বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা মো. গোলাম কিবরিয়া বলেন, ‘পুলিশ যেহেতু এখনও আসামি ধরতে পারেনি, তাই বাদীপক্ষ সংক্ষুব্ধ হয়ে নানা মন্তব্যই করতে পারে।’