পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে শার্শা উপজেলা কলেজের সামনে থেকে সন্দেহভাজন মামুনুর রশিদকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অপরদিকে শ্যামলাগাছি উপজেলার মামা-ভাগ্নে অটোরাইস মিলের সামনে থেকে দুইশ' গ্রাম হেরোইনসহ সেলিম হোসেনকে আটক করা হয়।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান বলেন, ‘পৃথক দুটি অভিযানে অস্ত্র ,গুলি ও হেরোইনসহ দুইজনকে আটক করা হয়েছে। পরে দুটি মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।’