বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি হরিণধরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৈশাখী পাল জেলার বুড়িচং উপজেলার রামপুর গ্রামের মানিক চন্দ্র পালের স্ত্রী।
কুমিল্লা ময়নামতি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কুমিল্লার মুরাদনগর থেকে কোম্পানীগঞ্জগামী সুগন্ধা পরিবহনের নামে একটি বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ সময় লেগুনার এক নারী যাত্রী নিহত হয়। আহত হয় আরও পাঁচ যাত্রী। দুর্ঘটনায় নিহত ওই নারীর ১৪ মাস বয়সী শিশুসহ পাঁচজনকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরও জানান,ঘটনাস্থল থেকে পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি আটক করে থানায় নিয়ে এসেছে।