বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার ঝাউদিয়া বাজারের পাশে অবস্থিত আল আমিন বেকারি ও বিত্তিপাড়া বাজারের সৌরভ ড্রাগ হাউজের মালিককে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুষ্টিয়ার সহকারী পরিচালক মো.সেলিমুজ্জামান জানান, নিয়মিত বাজার অভিযানে ওই দুটি প্রতিষ্ঠানের মালিককে জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। সদর উপজেলার ঝাউদিয়া বাজারের পাশে অবস্থিত আল আমিন বেকারির মালিক সাইদুল ইসলামকে নোংরা পরিবেশ ও মূল্য তালিকা না থাকার কারণে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিত্তিপাড়া বাজারে সৌরভ ড্রাগ হাউজের মালিক আনন্দ পালকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫১ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।