কক্সবাজারের উখিয়ার বালুখালী থেকে ১৪ হাজার ইয়াবা পিস উদ্ধার করেছে র্যাব। এ সময় বালুখালী রোহিঙ্গা শিবিরের বাসিন্দা মো. সোহেল (২০) এবং একই ক্যাম্পের মো. হালিমকে (২২) আটক করা হয়।
বৃহস্পতিবার রাতে এক ক্ষুদেবার্তায় র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধায় উখিয়া রোহিঙ্গা শিবিরে র্যাবের একটি দল অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ সময় ওই দুই রোহিঙ্গাকে আটক করা হয়। ইয়াবাসহ আটকদের উখিয়া থানায় মাদক মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে।