স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার। আর ওজন তিন হাজার ১৪০ টন। তিন হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ক্রেন ‘তিয়ান ই’ স্প্যানটি বহন করে আনে।
সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির জানান, ‘সকালে রওনা করে এরইমধ্যে স্প্যান ৩৫ ও ৩৬ নম্বর পিলারের কাছে পৌঁছে গেছে স্প্যানটি। কাল সকালে স্প্যান বসানো হবে।"
উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর বসানো হয় পদ্মা সেতুর প্রথম স্প্যান। এর প্রায় ৪ মাস পর ২০১৮ সালের ২৮ জানুয়ারি দ্বিতীয় স্প্যানটি বসে। এর দেড় মাস পর ১১ মার্চ জাজিরা প্রান্তে ধূসর রঙের তৃতীয় স্প্যান বসানো হয়। এর ২ মাস পর ১৩ মে বসে চতুর্থ স্প্যান। এরপর এক মাস ১৬ দিনের মাথায় পঞ্চম স্প্যানটি বসে ২৯ জুন। ষষ্ঠ স্প্যানটি বসে ২৩ জানুয়ারি। এদিকে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ ও ৫ নম্বর পিলারের ওপর একটি স্প্যান রাখা হয়েছে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ৪২টি পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান।