গ্রেফতার আঞ্জুয়ারা বেগম বগুড়া জেলা সদরের নিশিন্দারা পাইকারপাড়া এলাকার আব্দুল আজিজের স্ত্রী।
ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে হিলি সীমান্তের জালালপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় বাসে চড়ে বগুড়া যাওয়ার পথে আঞ্জুয়ারা বেগমকে গ্রেফতার করা হয়। পরে তার শরীরে বিশেষ কায়দায় বাধা অবস্থায় ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে রবিবার সকালে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।