খুলনায় সড়ক দুর্ঘটনায় দুই ডাক্তারসহ নিহত তিন

খুলনায় দুর্ঘটনার শিকার প্রাইভেটকারখুলনার ফুলতলার বেজেরডাঙ্গায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে ফুলতলার বেজেরডাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই প্রাইভেটকারের আরোহী। এর মধ্যে দুই জন ডাক্তার ও অপরজন চালক।   

কুষ্টিয়া থেকে ছেড়ে আসা গড়াই পরিবহন ও খুলনাগামী প্রাইভেটকারের (ঢাকা মেট্রো গ ১৩-৬৮৭০) সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে।খুলনায় দুর্ঘটনার শিকার বাস

ফুলতলা থানার ভারপ্রাপ্ত করমকর্তা (ওসি) মো. মনির জানান, ‘বাসটির সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকার চালকসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন প্রাইভেটকার আরোহী ডা. শাহাদাত হোসেন ও ডা. মোয়াজ্জেম হোসেন এবং চালক জাহাঙ্গীর।