নিহত ইমদাদ ইসলামী বিশ্ববিদ্যালয় থানার করিমপুর গ্রামের মৃত রাফিউদ্দিন খুনকার ওরফে কটার ছেলে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান জানান, সোমবার রাতে উপজেলার আদাবাড়িয়া চচুয়া বিলের পাশে দুই দল মাদক ব্যবসায়ীদের মধ্যে বন্দুকযুদ্ধ চলছে এমন সংবাদর ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান এক্সালায়। ঘটনাস্থলে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খোঁজ নিয়ে জানতে পারি বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী ইমদাদ। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে।
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ১টি বিদশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ১০০পিস ইয়াবা উদ্ধার করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।