চাঁপাইনবাবগঞ্জে দুই জেএমবি সদস্য গ্রেফতার

গ্রেফতার দুই যেএমবি সদস্যচাঁপাইনবাবগঞ্জের নাচোলে গোপন বৈঠক করার সময় দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। সোমবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আঝইর এলাকার একটি পেয়ারা বাগানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থাকা কিছু উগ্রবাদী বই, হ্যান্ডনোট ও লিফলেট উদ্ধার করা হয়।

গ্রেফতার জেএমবি সদস্যরা হলো, জেলার নাচোল উপজেলার ফুরশেদপুর গ্রামের নজরুল ইসামের ছেলে বাইরুল (৩৪) ও একই গ্রামের মমতাজ হোসেনের ছেলে শফিকুল ইসলাম (৪৮)।

উদ্ধার হওয়া উগ্রবাদী বইর‍্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ আল-মুরাদ জানান,‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি নাচোল উপজেলার আঝইর এলাকার একটি পেয়ারা বাগানে জেএমবি’র ৬-৭ জন সদস্য গোপন বৈঠক করছে।  এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে বাইরুল ও শফিকুলকে গ্রেফতার করা হয়। এ সময় আরও ৪-৫জন জেএমবি সদস্য পালিয়ে যায়।

তিনি আরও জানান,  গ্রেফতারকৃতরা এবং ঘটনাস্থল হতে পলাতক অন্যান্যরা সকলেই জেএমবির গায়রে এহসার সদস্য বলে জানা গেছে।এ ঘটনায় তাদের বিরুদ্ধে নাচোল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।