এ সময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, রাঙামাটি পুলিশ সুপার মো. আলমগীর কবীরসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন সেখানে।
আইজিপি বলেন, ‘পার্বত্য এলাকায় পুলিশের সক্ষমতা বাড়াতে সব রকম সুবিধা নিশ্চিত করা হবে। ট্যুরিস্ট ও নৌ পুলিশের ব্যবস্থা আরও জোরদার করা হবে। পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য আরও ৫০ হাজার জনবল নেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।’
পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকের বিরুদ্ধে যৌথ পরিকল্পনা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’ পরে তিনি জেলা পুলিশ কল্যাণ সমিতির সভায় যোগ দেন।