জামশেদ আলী কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের খাসপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, জামশেদ আলী কলারোয়ার দিকে হেঁটে যাওয়ার সময় প্রচণ্ড ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির মধ্যে রাস্তায় পড়ে যান তিনি। পড়ে গিয়ে আর উঠতে পারেননি। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ওসি মনিরুজ্জামান ঘটনার বলেন, ‘বয়স্ক মানুষ ঝড়ের মধ্যে পড়ে গিয়ে আর উঠতে পারেননি। তিনি ঘটনাস্থলেই মারা যান। ’
এদিকে মাত্র ৫ মিনিটের প্রচণ্ড শিলাবৃষ্টি এবং বাতাসে কলারোয়ার ১২টি ইউনিয়নের প্রায় সব কয়টি কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। টর্নেডোর আঘাতে উপড়ে গেছে বড় বড় গাছ। ভেঙে গেছে বাড়িঘর। উড়ে গেছে ঘরের চাল। এছাড়া গাছের ডালপালা ভেঙে তছনছ হয়ে গেছে। টর্নেডোর পরপরই গুড়িগুড়ি বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে অসহনীয় দুর্ভোগ। ক্ষতিগ্রস্ত হয়েছে শতশত বাড়িঘর।