নিহতরা হলেন, চান্দিনা উপজেলা কুটুম্বপুর গ্রামের উত্তর পাড়া এলাকার কাজী রফিকুল ইসলাম (৬০),মহরম আলী (৭৫) ও আব্দুল মতিন (৬৫)। আটক কাভার্ডভ্যান চালক চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার চরকাগরিয়া গ্রামের দুদু মিয়া (৫১)।
মো. মনিরুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে চলাচলরত তিনজন পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে কাভার্ডভ্যানসহ চালককে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চান্দিনা থানায় মামলা দায়ের করেছে।