শুক্রবার (১ মার্চ) সকালে জেলা নির্বাচন অফিসের আয়োজনে ভোটার দিবসের র্যালিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। আমাদের এ অগ্রযাত্রা যেমনি উন্নয়নের ক্ষেত্রে, তেমনি গণতান্ত্রিক ক্ষেত্রেও বটে। কাজেই এ গণতান্ত্রিক অভিযাত্রাকে আমাদের সফল করতে হবে। সে জন্য প্রয়োজন প্রত্যেক নাগরিকের প্রত্যক্ষ অংশগ্রহণ।
ভোটার হওয়ার মধ্য দিয়েই একজন নাগরিক তার দায়িত্ব ও কর্তব্য পালন করতে পারেন। এ অভিযাত্রায় দেশের সব মানুষ উদ্বুদ্ধ হয়ে সম্পৃক্ত হবেন এবং তাদের নাগরিক দায়িত্ব কর্তব্য পালন করবেন। তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই উদ্দেশ্য নিয়েই এ দিবসটিকে জাতীয় ভোটার দিবস চিহ্নিত করা হয়েছে। আমরা আজ সারাদেশে উৎসবের সঙ্গে দিনটি পালন করছি।’
‘ভোটার হবো ভোট দেব’ এ স্লোগান নিয়ে র্যালিটি চাঁদপুর সার্কিট হাউস থেকে জেলা প্রশাসক কার্যলয়ে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সৈয়দ রুবিনা আক্তার, চাঁদপুরের জেলার প্রশাসক মাজেদুর রহমান, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহেমদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ালী দুলালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।