পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার ৫-৬ জনের একটি ডাকাত দল গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে পতিরাজপুর গ্রামের এক বাড়িতে ঢুকে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করে একজনকে আটক করে পিটুনি দেন। অন্যরা পালিয়ে যায়। এতে এক ডাকাত ঘটনাস্থলেই মারা যায়।
ঈশ্বরদী থানার (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, ‘পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় মামলা হবে। নিহত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।’